জরুরি অবস্থা ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে অবগত নন আইন উপদেষ্টা

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ PM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল © সংগৃহীত ছবি

জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ সেপ্টেম্বর) সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, তবে সেনাপ্রধান মাঝেমধ্যেই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চলছে। দেশে জরুরি অবস্থার বিষয়টি গুজব। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

এর আগে রবিবার সকালে প্রধান বিচারপতির সঙ্গেও সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এদিন দেশের প্রধান তিন রাজনৈতিক দল- বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ওই বৈঠকে তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950