আওয়ামী রাজনীতি পুনর্বাসনের আশঙ্কা আসিফ নজরুলের

২১ জুলাই ২০২৫, ০১:৫৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৪:৩৭ PM
অধ্যাপক আসিফ নজরুল

অধ্যাপক আসিফ নজরুল © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আমরা বাংলাদেশ ২.০ গড়তে চেয়েছি। আওয়ামী লীগ ২.০ নয়। কিন্তু বর্তমানে কারো কারো কথা-কাজে সেই আলামত দেখা যাচ্ছে। তাদের এসব কর্মকান্ড বাদ না দিলে আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসনের আশঙ্কা করেছেন তিনি।

আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

ফেসবুকে তিনি লেখেন, আমরা বাংলাদেশ ২.০ গড়তে চেয়েছি। আওয়ামী লীগ ২.০ নয়। কিন্তু দূর্ভাগ্যজনক, বর্তমানে কারো কারো কথায় কাজে সেই আলামত দেখা যাচ্ছে। গৌরবের একচ্ছত্র মালিকানা দাবি, ভিন্নমতকে ট্যাগ দেয়া, চাদাঁবাজি, অহমিকা, অসৌজন্য, রাজনৈতিক প্রতিদ্বন্ধীকে তুচ্ছ তাচ্ছিল্য করা আওয়ামী লীগের রাজনীতি।

তিনি আরও লেখেন, বাংলাদেশ ২.০ গড়তে হলে এসব বাদ দিতে হবে। শুধু কথায় নয়, কাজেকর্মে এর প্রমাণ দিতে হবে। না হলে, স্বীকার করি আর না করি, আওয়ামী রাজনীতির একধরনের পুনর্বাসন হবে দেশে।

 

 

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬