মধ্যপ্রাচ্যে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি করে: আসিফ নজরুল

০২ জুলাই ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ১০:৪০ AM
আসিফ নজরুল

আসিফ নজরুল © সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছুর লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে। আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি। আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাক্ষ্মণবাড়িয়া মারামারি করে।

আজ বুধবার (২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রমবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙ্গালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে- এমন ঘটনা আছে। এগুলো কী মিথ্যা?”।

তিনি বলেন, ‘আমি তাদের জিজ্ঞেস করেছি যে পুলিশে বলেন না কেন। তারা বলে খবর দিলে সবাইকে পুলিশ বের করে দিবে। বাজে কাজ করে দশ জন আর এজন্য সাফার করে দশ হাজার জন, দশ লাখ লোক। বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ সেখানে একজন মালিককে মেরে ফেলা হয়েছে। তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬