দেশে প্রথমবার ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে: আসিফ নজরুল

৩১ মে ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল © সংগৃহীত

আইন ,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগটি টাঙ্গাইল থেকেই শুরু হচ্ছে।

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইল, নাগরপুর ও কালিহাতী টিটিসিতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। আন্তর্জাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারের ভবিষ্যৎ বিদেশে ভালো হবে না। প্রাইমারি ধাপ হিসেবে আমরা এটি করলাম।’

তিনি আরও বলেন, ‘এসএসসি পরীক্ষার পর ৬ মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম করব। তাদের কম্পিউটার ও গ্রাফিক্সসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে সুযোগ সৃষ্টি হয়েছে। জাপান থেকে ১ লাখ শ্রমিক নেওয়ার প্রস্তাব পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়াতে গিয়েছিলাম বলেছিলাম সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নেবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিলেন তাদের নিয়মিত নেবে এমন আশ্বাস পেয়েছি। তবে বাহরাইনে জটিলতা রয়েছে এবং সেটি নিরসনের চেষ্টা চলছে।’ 

উপদেষ্টা ড. আসিফ বলেন, ‘প্রবাসী কল্যাণ লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসীদের জন্য একটা হসপিটাল করার স্বপ্ন রয়েছে। এই হসপিটালের মালিক হবে তারাই।’ 

আরও পড়ুন: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কাল, সরাসরি সম্প্রচার হতে পারে

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9