‘নিউইয়র্কে মাহফুজ আলমের ওপর কোনো হামলা হয়নি’

২৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৪:০৯ PM
গোলাম মোর্তোজা

গোলাম মোর্তোজা © সংগৃহীত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। সোমবার (২৫ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে এ তথ্য জানিয়েছেন তিনি। 

এর আগে, রবিবার (২৪ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্ক কনস্যুলেট অফিসে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তথ্য উপদেষ্টা। সেখানেই এ ঘটনা ঘটে। 

গোলাম মোর্তোজা বলেন, তিনি (মাহফুজ আলম) সেখানে পূর্বনির্ধারিত অনুষ্ঠানে স্বাভাবিকভাবে অংশ নিয়েছেন। মাহফুজ আলম সম্পূর্ণ স্বাভাবিকভাবে প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং প্রোগ্রাম থেকে বের হয়েছেন। তবে আওয়ামী ফ্যাসিস্টরা একটা কালো গাড়ি আটক করে সেখানে বিক্ষোভ করেছিলেন। অথচ সে গাড়িতে মাহফুজুর রহমান ছিলেন না, এ ছাড়া হামলাকারীরা উপদেষ্টার মুখোমুখিও হয়নি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা যখন ভাঙচুর করে, তখন পুলিশ এসেছে এবং ওদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই হলো ঘটনা। কনস্যুলেটের যে মূল দরজা সেটা প্রধান সড়কের কাছে। ওটা গ্লাসের, সেটা তারা ভাঙচুর করেছে। ওরা দেশে যা করে এখানেও তাই করেছে। আর প্রচুর গালাগালি করেছে, যা তাদের বৈশিষ্ট্য।

ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে তিনি বলেন, এটা একটা নাটক। তারা পরিকল্পিতভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি ভিডিও প্রচার করেছে। ভিডিওতে কিন্তু মাহফুজ আলমকে দেখা যায়নি। আসলে মাহফুজ আলমের সঙ্গে তাদের দেখাও হয়নি। 

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬