৮ উপদেষ্টার বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র অভিযোগ, সাবেক সচিবের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বললেন মন্ত্রিপরিষদ সচিব

০৯ আগস্ট ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ © ফাইল ছবি

আট উপদেষ্টাকে নিয়ে সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারের করা অভিযোগকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে দেখা গেছে—সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।

বিবৃতিতে বলা হয়, এসব অভিযোগ সম্পূর্ণভাবে অসত্য ও অমূলক। কোনো ব্যক্তিকে শনাক্ত না করে কিংবা প্রমাণ উপস্থাপন ছাড়া এ ধরনের অভিযোগ করা দায়িত্বহীনতা এবং জনআস্থার জন্য ক্ষতিকর। প্রশাসন স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার নীতিতে অঙ্গীকারবদ্ধ। যদি আব্দুস সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, তা যথাযথ আইনগত ও তদন্ত সংস্থার কাছে দ্রুত জমা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও বলেছে, প্রমাণ ছাড়া অনুমানের ভিত্তিতে নয়, বরং যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতেই জনপরিসরে আলোচনা হওয়া উচিত।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ও অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার অভিযোগ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না। নাম না বললেও তিনি দাবি করেন, তাদের ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ তার কাছে রয়েছে।

রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9