নতুন দলগুলোকে ১৫ দিনের আলটিমেটাম নির্বাচন কমিশনের

২২ জুলাই ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৫:২০ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদনের শর্ত পূরণ না হলে ১৫ দিনের মধ্যে আবেদন বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২২ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. আখতার আহমেদ।

তিনি জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণে সক্ষম হয়নি। তাই দলগুলোকে শর্ত পূরণের জন্য অতিরিক্ত ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তিনি বলেন, "এই সময়সীমার মধ্যে কেউ শর্ত পূরণে ব্যর্থ হলে কমিশন তাদের আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এর পরে আর কোনো সময় বাড়ানোর সুযোগ নেই।"

এর আগে, ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের আবেদন চেয়ে প্রথম দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। তবে বিভিন্ন দলের সময় চাওয়ার প্রেক্ষিতে এই সময় ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ১৪৪টি রাজনৈতিক দল ১৪৭টি আবেদন জমা দেয়। কিন্তু জাতীয় নাগরিক পার্টিসহ কোনো দলই নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি।

নিবন্ধনের জন্য নির্ধারিত শর্ত পূরণের সর্বশেষ সুযোগ হিসেবে সম্প্রতি কমিশন আরও ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যেও যারা শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, তাদের আবেদন বাতিল করা হবে বলে জানানো হয়েছে।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950