নিহতের সংখ্যা আরেক দফায় বাড়ল

২২ জুলাই ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:১৫ AM
নিহতের সংখ্যা আরেক দফায় বাড়ল

নিহতের সংখ্যা আরেক দফায় বাড়ল © টিডিসি ছবি

আরেক দফায় বাড়ল বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা। বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা দুপুর ১২টা পর্যন্ত বেড়ে দাড়িয়েছে ৩১ জনে। মঙ্গলবার (২২) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের তথ্যমতে, এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতাল মিলিয়ে আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। এর মধ্যে সিএমএইচে সবচেয়ে বেশি ১৬ জনের মৃত্যু হয়েছে। বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ১০ জন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বার্ন ইনস্টিটিউটে আহত ৪৬ জনের চিকিৎসা চলছে। উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬০ জন। এছাড়া সিএমএইচে ২৮ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১৩ জন, ঢাকা মেডিকেলে ৩ জনসহ অন্যান্য হাসপাতালে আরও অনেকে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পরপরই দগ্ধ ও আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। দগ্ধদের বেশিরভাগেরই শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের অনেকেই ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬