বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে সেনাবাহিনী-বিজিবি

২১ জুলাই ২০২৫, ০২:৫৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৬:৪৫ PM
বিধ্বস্ত বিমান

বিধ্বস্ত বিমান © সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এছাড়াও, উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।

সোমবার (২১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদেবার্তায় বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬