ভোটার হওয়ার সুযোগ নতুনদের, কতদিন পর্যন্ত হওয়া যাবে

১৭ জুলাই ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন দেশের সব যোগ্য নাগরিক। ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের মধ্য দিয়ে এ সুযোগ উন্মুক্ত হলো।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এতদিন প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে যারা ১৮ বছর বয়স পূর্ণ করতেন, কেবল তারাই পরবর্তী জানুয়ারিতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতেন। অর্থাৎ বয়স ১৮ হলেও যদি সেটা ৩১ ডিসেম্বরের পর হতো, তাহলে ভোটার হতে অপেক্ষা করতে হতো আরও এক বছর। তবে নতুন অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর বয়সে পা দেবেন, তারা সরাসরি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলী।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950