উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

১৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ © সীল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ৩৪তম বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বুধবার (১৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের শর্তে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ অধ্যাদেশের উদ্যোক্তা প্রতিষ্ঠান হলো- প্রধান উপদেষ্টার কার্যালয়।

এছাড়া, ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এটির উদ্যোক্তা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

এর বাইরে, স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে প্রণীত ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও ভেটিং সাপেক্ষে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।

 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬