রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

২৪ মে ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৪৯ PM
লোগো

লোগো © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে এক গুমট পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শনিবার (২৪ মে) বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ বৈঠকের পরেই উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসবেন ড. ইউনূস। 

প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক  সূত্রে এ তথ্য জানা গেছে।   

সূত্র জানায় , শনিবার একনেকের বৈঠকের পর স্বল্প সময়ে ছোট করে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর চলমান পরিস্থিতি নিয়ে প্রথমে বিএনপি পরে জামায়াতের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকের পরই দেশের বড় দুটি দলের মতামত ও পরামর্শ নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে সব উপদেষ্টাদের জানানো হয়েছে। ওই বৈঠকের পরই মূলত চলমান গুমোট পরিস্থিতির অবসানে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাওয়া এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়াতের পক্ষ থেকে দলটির আমির ড. শফিকুর রহমান নেতৃত্ব দিতে পারেন বলে জানা গেছে। 

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9