গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭ জুলাই ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৪ AM
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা © টিডিসি ফটো

গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে ও অন্যায় করেছে তাদের ছাড় দেওয়া হবে না, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। তবে এত বেশি হবে সেটা হয়তো ছিল না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

তিনি বলেন, বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে। যারা হামলা চালিয়েছে, অন্যায় করেছে তাদের ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গোপালগঞ্জ জেলা প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দুপুরে জেলার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সেই সঙ্গে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখনও আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।

ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬