এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না: ফারুকী

০৩ জুলাই ২০২৫, ১১:১১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৫:৩০ PM
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী © সম্পাদিত

এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে বলে বৃহস্পতিবার (৩ জুলাই) ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিলো। একটা মাত্র কর্মসূচিই আমরা কয়েকবার কেটেছি, আবার যুক্ত হয়েছে। আমরা অনেকেই একমত ছিলাম ‘এক মিনিট ইন্টারনেট ব্ল‍্যাক আউট’ গ্রেট আইডিয়া না সম্ভবত। 

আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

পরে আবার নানা আলোচনায় এটা ঢুকে পড়ে কর্মসূচিতে জানিয়ে তিনি বলেন, অনেক বড় কর্মসূচি এবং বড় একটা দল কাজ করলে এরকম দুয়েকটা ভুল চোখের আড়ালে থেকে যায়। যাই হোক, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, সেই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানানোর জন‍্য। 

তিনি আরও বলেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করে হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ এন্ড রিইগনাইট দ‍্য ভেরি জুলাই ফায়ার।

অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আমরা কি আবারও জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি? 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অধিনায়কত্ব কেন ছাড়ছেন, জানালেন জ্যোতি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর বাঙলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, নেপথ্যে যা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬