খিলক্ষেতে অপসারণকৃত পূজা মণ্ডপ ছিল অননুমোদিত: রেল মন্ত্রণালয়

২৮ জুন ২০২৫, ১২:৪১ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৫:০৪ PM
খিলখেতের অস্থায়ী পূজা মণ্ডপ ভেঙে ফেলার পর

খিলখেতের অস্থায়ী পূজা মণ্ডপ ভেঙে ফেলার পর © সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমিতে স্থাপিত অস্থায়ী পূজা মণ্ডপটি ছিল অননুমোদিত এবং অবৈধ। বৃহস্পতিবার একটি উচ্ছেদ অভিযানের মাধ্যমে মণ্ডপটি অপসারণ করা হয়েছে বলে রেলপথ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের দুর্গাপূজার সময় স্থানীয় কিছু ব্যক্তি পূর্বানুমতি ছাড়াই রেলের জমিতে একটি পূজা মণ্ডপ নির্মাণ করেন। পরে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপে পূজা শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার শর্তে সাময়িকভাবে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। আয়োজকরা পূজা শেষে মণ্ডপ সরানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। বরং সেখানে স্থায়ী মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যা রেল কর্তৃপক্ষ বারবার নিষেধ করা সত্ত্বেও বন্ধ হয়নি।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে সরকারি জমি দখলমুক্ত করতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে ১৫০টি দোকান, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচাবাজারসহ সর্বশেষ মণ্ডপটি অপসারণ করা হয়। প্রতিমাটি যথাযথ ধর্মীয় মর্যাদায় বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, উচ্ছেদকৃত পূজা মণ্ডপ নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার এবং যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950