দেড় মাস পর নগর ভবনে প্রশাসক—কারও উচ্ছ্বাস, কারও নীরবতা

২৬ জুন ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:২১ AM
মো. শাহজাহান মিয়া

মো. শাহজাহান মিয়া © সংগৃহীত

৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে ফিরেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে নগর ভবনে যান তিনি।

এ সময় ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের একাংশ তাকে বরণ করে নিয়েছেন। এ সময় বিএনপি নেতা ইশরাককে সমর্থন জানানো জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবুও উপস্থিত ছিলেন। তারা নগর কর্তৃপক্ষকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

এর আগে গত বরিবার ঢাকাবাসীর আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান নাগরিক সেবা চালু রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কাজে ফেরার আহ্বান জানান। পরদিন সোমবার থেকে সব বিভাগের কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে আসেন। আঞ্চলিক কার্যালয় থেকে শুরু করে নগর ভবনেও সেবা কার্যক্রমে গতি ফেরে।

কিন্তু সোমবার প্রশাসক এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারা আসেননি। আজ প্রশাসক নগর ভবনে এলেন। গত ১৪ মে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলন শুরু হয়। এরপর আজই প্রথম কার্যালয়ে আসলেন ডিএসসিসি প্রশাসক।

নগর ভবনে গিয়ে মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাবো। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করবো। এরমধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9