ইশরাকের কাছে এমন আচরণ আশা করেননি আসিফ, মেয়র শপথ নিয়ে যা বললেন

১৭ জুন ২০২৫, ০৭:৪৭ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:২৬ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে নেতৃত্ব দেওয়া একজন নেতার কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন লঙ্ঘন করেনি বলেও জানিয়েছেন তিনি। সোমবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “বিষয়টি এখন আদালতের বিচারাধীন। গেজেটের মেয়াদ শেষ এবং পরবর্তী সময়ে করপোরেশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে শপথ নেওয়ার আইনি সুযোগ আর নেই।”

তিনি বলেন, ‘এইভাবে নগর ভবন দখল করে ক্ষমতা প্রদর্শন করা দায়িত্বজ্ঞানহীনতা এবং আইনের শাসনের প্রতি অসম্মান। এতে দক্ষিণ সিটির দৈনন্দিন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।’

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে নেতৃত্ব দেওয়া একজন নেতার কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। অবরোধের ফলে গত এক মাসে নাগরিক সেবায় ৩০ থেকে ৪০ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে। আমাদের কর্মকর্তারা এখন ওয়াসা ভবনে বসে সিটি করপোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যেন সেবা থেমে না যায়।”

উপদেষ্টা আশা প্রকাশ করেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশীদারদের কাছ থেকে আরও দায়িত্বশীল ও পরিণত আচরণই প্রত্যাশিত।”

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬