ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ

০৬ জুন ২০২৫, ০৯:২৪ AM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০৩:৪৭ PM
বাস টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলছেন আসিফ মাহমুদ

বাস টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলছেন আসিফ মাহমুদ © সংগৃহীত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার (৬ জুন) সকালে মহাখালি বাস টার্মিনাল পরিদর্শন শেষে উপদেষ্টা এ কথা বলেন। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, আজ ভোর থেকেই যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে ডিএনসিসির ভ্রাম্যমান আদালত মহাখালি বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে ।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। বেশি ভাড়া আদায়ের জন্য লাবিবা ক্লাসিক লি.পরিবহন কাউন্টারে অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইনের ৮০ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী মুহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

 

ট্যাগ: আসিফ
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬