‘সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর’

২৮ মে ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ১২:২৯ PM
ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সাংবাদিকদের মুখোমুখি হন সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সাংবাদিকদের মুখোমুখি হন সংগৃহীত © সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। এ আন্দোলনের ফলে প্রশাসনের প্রাণকেন্দ্রে অচলাবস্থা দেখা দেয়। সরকারের আশ্বাসে কর্মচারীরা আন্দোলন স্থগিত করেন। তাদের দাবি দাওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা জাপান সফর থেকে ফিরলে এ ব্যাপারে তাকে জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ।

আজ বুধবার (২৮ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ।

সালেহ আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ সচিবের কাছে কর্মচারীদের কথা ও গতকালের আলোচনার বিষয়টি জানানো হয়েছে। এখন এ বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই প্রধান উপদেষ্টার কাছে তিনি তুলে ধরবেন। প্রধান উপদেষ্টা বর্তমানে জাপান সফরে আছেন। ৩১ মে তার দেশে ফেরার কথা।

সচিব জানান, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি তার কাছে তুলবেন। তখন একটি সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিবদের বৈঠকের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন: বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন, প্রজ্ঞাপন জারি

এদিকে চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল মঙ্গলবার (২৭ মে) রাতে জাপান গেছেন প্রধান উপদেষ্টা। আগামী ৩১ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
 
প্রসঙ্গত,  ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় মঙ্গলবারই (২৭ মে)। দুপুরে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম এ তথ্য জানান।
 
উল্লেখ্য, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী কিছু বিধান পুনর্বিন্যাসের মাধ্যমে সরকারি কর্মচারীদের চাকরি নিরাপত্তা ও পদোন্নতির বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, যা নিয়ে সরকারি বিভিন্ন দফতরের কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬