জাতীয়করণ আন্দোলন

শিক্ষকদের সচিবালয় অভিমুখে লংমার্চ কাল

২০ মে ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৬:১৭ PM
জাতীয়করণ আন্দোলনে শিক্ষক-কর্মচারীরা

জাতীয়করণ আন্দোলনে শিক্ষক-কর্মচারীরা © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আগামীকাল বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন শিক্ষক-কর্মচারীরা। এদিন বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার (২০ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।

এ শিক্ষক নেতা জানান, ‘দীর্ঘ ২১ বছর পর শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মাত্র ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিষয়টি আমাদের সঙ্গে প্রহসন করার মতো। আমরা এটি মানি না। আমরা শতভাগ উৎসব ভাতা চাই। একইসঙ্গে সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাই।’

তিনি আরও বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে আমাদের সব দাবি বাস্তবায়ন করা সম্ভব। তবে কোনো সরকারই শিক্ষকদের দুঃখ, দুর্দশা লাঘবে উদ্যোগ নেয়নি। আমাদের দাবি আদায়ে আগামীকাল বুধবার সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় আসবেন। এরপর প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করা হবে। এরপরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬