সরকারকে অসহযোগিতার ঘোষণা, সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান

২৭ মে ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৯:০২ PM
সচিবালয়ের সামনে নিরাপত্তা বেষ্টনী

সচিবালয়ের সামনে নিরাপত্তা বেষ্টনী © টিডিসি ফটো

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে আন্দোলন করে আসছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। গতকাল সোমবার (২৬ মে) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন তারা।

আজ মঙ্গলবার (২৭ মে) আবারও বিক্ষোভ করবেন বলে ঘোষণা দেন কর্মচারীদের নেতারা। আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সরকারকে অসহযোগিতার ঘোষণাও দিয়েছেন তারা। এ কারণে আজ সচিবালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তৈরি করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তায় বলয়।

আরও পড়ুন : মাউশির আইসিটি প্রশিক্ষণের জন্য ১৫৯০ প্রশিক্ষণার্থী মনোনয়ন

সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ব্যানারে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

 

এদিকে সচিবালয়ে মঙ্গলবার দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত আগামীকাল ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।’

আরও পড়ুন : রাজধানীর হাট মাতাবে ২৫ মণ ওজনের ‘বীর বাহাদুর’

এর আগে গত রোববার (২৫ মে) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তাদের আপত্তির মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের পর রোববার রাতে অধ্যাদেশটি জারি করা হয়। তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গত ২২ মে (বৃহস্পতিবার) সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন কর্মচারীরা।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9