গবেষকদের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক: ওয়াহিদউদ্দিন মাহমুদ

২৫ মে ২০২৫, ১০:১৩ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৭:১৫ PM
অনুষ্ঠানে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

অনুষ্ঠানে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ © টিডিসি ফটো

গবেষকদের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রবিবার (২৫ মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শেকৃবি রিসার্চ সিস্টেমের (সাউরেস) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং সভাপতিত্ব করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কম সুযোগ সুবিধার মধ্যেও নীরবে নিভৃতে গবেষণা করে যাচ্ছে। গবেষকদের উপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক। দেশে সকল গবেষণার মধ্যে গুরুত্বপূর্ণ গবেষণা হচ্ছে কৃষিতে। এর আগে কোনো সরকার এতো অল্প সময়ের মধ্যে প্রায় অর্ধশতাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগ করতে পারেনি। এবারের নিয়োগে কোনো দল, মত দেখা হয়নি। এই প্রথমবারের মতো তাদের নিয়োগ দেয়া হয়েছে তাদের গ্রহণযোগ্যতা ও অ্যাকাডেমিক প্রোফাইল দেখে। গবেষণার যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন করা হচ্ছে৷ অনেকেই প্রশ্ন করেন, এবারও বাজেট গতানুগতিক হচ্ছে কেন, শিক্ষা ও গবেষণায় বাজেট কম কেন। কিন্তু বাজেট গতানুগতিক ধারায় করতে  বাধ্য হচ্ছি কারণ চলমান প্রকল্পগুলো বন্ধ করে নতুন শিক্ষা ও গবেষণায় নতুন বাজেট দেয়া সম্ভব নয়। সেক্ষেত্রে সেই প্রকল্পগুলো শেষ হলে অন্তত দুই বছর পর নতুন ধারায় বাজেট প্রণয়ন করা সম্ভব। 

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, আমাদের শিক্ষকবৃন্দ নিয়মিতভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু গবেষণার জন্য পর্যাপ্ত মাঠ সংকুলান হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠটি আমাদেরই ছিল। সেই মাঠটি আবার ফেরত পেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরো বিস্তৃত হবে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950