আজ খোলা থাকবে সব সরকারি অফিস

১৭ মে ২০২৫, ০৭:৩৯ AM , আপডেট: ১৯ মে ২০২৫, ০১:৩১ PM
সরকারি অফিস

সরকারি অফিস © সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন। এ ছুটির অংশ হিসেবে আগামী বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ জুন) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে ১৭ ও ২৪ মে, দু’টি শনিবার, সাধারণ ছুটির দিন হলেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আজ শনিবার (১৭ মে) সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারি অফিস খোলা থাকবে।

এর আগে গত ৬ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ‌এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আগে থেকেই এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬