শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন দাখিল সোমবার

০৯ মে ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার (১২ মে) তদন্ত প্রতিবেদন দাখিল করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ শুক্রবার (৯ মে) দুপুরে এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে বলে আশা করছি। তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ‘ফরমাল চার্জ’ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।’

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে।’

৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিন্ন পথ ধরে পাহাড়ে জড়ো হয় ৪ জন, কোদাল দিয়ে প্রথম আঘাত তুহি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬