রাখাইনে ‘মানবিক করিডর’ বিষয়ে সরকারের সাথে কোনো চুক্তি হয়নি: খলিলুর রহমান

০৪ মে ২০২৫, ০১:২০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
ড. খলিলুর রহমান

ড. খলিলুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা রাখাইন রাজ্যে পাঠাতে ‘মানবিক করিডর’ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রোহিঙ্গাবিষয়ক বিশেষ প্রতিনিধি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

রবিবার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, মানবিক করিডর নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এটি কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনায় রয়েছে।  

ভারতীয় গণমাধ্যম গুজব ছড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে। যা কখনো কাম্য নয়।’

রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না উল্লেখ করে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘যদি সেটা করা হয়, তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড।’  

আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬