সুলতান নদভীর মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক প্রকাশ

০৩ মে ২০২৫, ০৮:০৬ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২১ PM
মো. মাহফুজ আলম

মো. মাহফুজ আলম © সংগৃহীত

দেশের শীর্ষ আলেম ও মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। তার মাগফিরাত কামনা করে শুক্রবার (২ মে) দিবাগত রাতে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

ফেসবুক পোস্টে অনুভূতি প্রকাশ করে মাহফুজ আলম লেখেন, ‘আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল একটা যুগের অবসান। আমাদের কৈশোরে ও তারুণ্যে আরবি ভাষা ও সাহিত্য নিয়ে আবুল হাসান আলী  নদভীর সাথে সাথে উনাকেও অনুসরণীয় মনে করতাম। উনি আলি মিয়া থেকে জ্ঞানের স্বাদ (যওক) পেয়েছেন এবং সে স্বাদ সফলভাবে এদেশে বিতরণ করে গেছেন। আল্লাহ তার কবরকে আলোকিত করুন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আমাদের স্বপ্ন বহুভাষিকতা এবং বহু-সংস্কৃতির চাষবাস। বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির মিলনক্ষেত্র বঙ্গীয় বদ্বীপ ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে যেন পরস্পরে দায় ও দরদের সমাজ প্রতিষ্ঠিত হয়, এবং রাষ্ট্র হিসাবে আমরা যেন গণতন্ত্র ও সবার অধিকারের ক্ষেত্রে এ অঞ্চলে ও সারাবিশ্বে অনুসরণীয় হয়ে উঠতে পারি, এটাই আমাদের আকাঙ্ক্ষা।’

প্রয়াত সুলতান যওক নদভীর মতো বাংলাদেশের আলেমদের এদেশের সমাজ ও রাষ্ট্রকে বহিঃবিশ্বে মর্যাদার সঙ্গে তুলে ধরার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘বহুভাষা-সংস্কৃতি-মত-পথ স্বীকৃত হোক।’

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত ১২টায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ১৮ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬