মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের জন্য আবারো ত্রাণ পাঠালো বাংলাদেশ

০১ এপ্রিল ২০২৫, ০২:১২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৬ PM
ত্রাণ পাঠানোর বিশেষ বিমান

ত্রাণ পাঠানোর বিশেষ বিমান © সংগৃহীত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে এই সহায়তা পাঠানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে জানানো হয়েছে, এ মিশনে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসাদল রয়েছে। উদ্ধারকারী ও চিকিৎসকের মোট সংখ্যা ৫৫। এছাড়া তিনটি বিমানে ৩৭ জন ক্রু রয়েছেন।

উদ্ধার ও চিকিৎসাদল তাদের স্বনির্ভর সামগ্রী (রেশন, স্বাস্থ্যবিধি সামগ্রী, যোগাযোগ সরঞ্জাম, রান্নার উপকরণ ইত্যাদি) সঙ্গে নিয়েছেন।

এ ছাড়া, ভূমিকম্প-আক্রান্ত জনগণের জন্য আট টন শুকনো খাবার, দুই দশমিক পাঁচ টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং এক দশমিক পাঁচ টন ত্রাণকেন্দ্রের তাঁবু পাঠানো হয়েছে।

এর আগে, রোববার সাড়ে ১৬ টন সহায়তা পাঠানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।

কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা একাদশে স্কালোনির ৩ দুশ্চ…
  • ৩০ জুন ২০২৬
প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস, জমে উঠেছে নকআউট ল…
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিল-জাপান ম্যাচ দেখে ফেরার পথে যুবককে গুলি, গ্রেপ্তার ১
  • ৩০ জুন ২০২৬
রেফারির বিতর্কিত সিদ্ধান্তের মাশুল গুনল জার্মানি, সমালোচনার…
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়ের সঙ্গে হেরেই চাকরি খোয়াচ্ছেন জার্মান কোচ?
  • ৩০ জুন ২০২৬
৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়
  • ৩০ জুন ২০২৬