সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারি ছিল আমন্ত্রিত অতিথিতে পূর্ণ

১২ মার্চ ২০২৬, ০৬:০৫ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারিগুলো আমন্ত্রিত অতিথির ব্যাপক উপস্থিতিতে পরিপূর্ণ। প্রথম অধিবেশন সংসদের ভিভিআইপি গ্যালিরিতে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। ছিলেন সাবেক  আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন।

সকাল ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন দ্বার উন্মোচন হয়। নির্বাচিত সংসদ সদস্যরা সকাল ১০টা থেকে অধিবেশন কক্ষে প্রবেশ করেন, নিজের আসনটি দেখে নেন, একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

সংসদ সচিবালয় প্রথম অধিবেশনে বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, সরকারি উর্ধবতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছিল। আমন্ত্রিত অতিথিদের জন্য চারপাশের গ্যালারিতে আসন দেওয়া হয়।

অধিবেশন দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যরাও।

ভিভিআইপি লাউঞ্জের স্পিকারের ডান পাশের গ্যালারিতে বসেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, তার মা সৈয়দা ইকবাল মান্দবানু, তারেক রহমানের কণ্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান।প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু দ্বিতীয় সারিতে বসেন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এটিএম শামছুল ইসলাম, সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ বাহিনী এ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।  বাম পাশের গ্যালারিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারগণ অতিথি হিসেবে অংশ নেন।

এছাড়া চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশা চালক নুর মুহাম্মদও দর্শক গ্যালারিতে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায়।

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9