ঈদের চাঁদ কবে উঠবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

২৭ মার্চ ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩১ PM

© সংগৃহীত

এবারের রমজান মাস হতে পারে ২৯ দিনের। আগামী ৩০ মার্চ দেখা যেতে পারে শাওয়ালের নতুন চাঁদ। সে অনুযায়ী দেশে ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাংক বিবরণীতে এই তথ্য জানিয়েছেন জাতীয় আবহাওয়া পর্যবেক্ষক সংস্থার জ্যোতির্বিজ্ঞানীরা।

চাঁদের স্থানাংক বিবরণীতে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ ২০২৫ বাংলাদেশ মান সময় ১৬ টা ৫৮.০ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ঐ দিন সূর্যাস্তের সময় ১৮ টা ১৩.০ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ০.০৫২১ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ২২.৩ মিনিট পূর্বে চন্দ্রাস্ত ঘটবে।

৩০ মার্চ ২০২৫ সূর্যাস্তের সময় ১৮ টা ১৩.৫ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ১.০৫২৪ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩.৪ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। ঐ দিন ১৩ টা ১৯.৮ মিনিট বিএসটিতে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। ৩১ মার্চ সূর্যাস্তের সময় ১৮ টা ১৪.০ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ২.০৫২৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ৫১.৬ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখার উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, আমরা বাংলাদেশের আকাশে চাঁদের অবস্থান, আকার সবকিছু পর্যবেক্ষণ করে প্রতি মাসেরই নতুন চাঁদের স্থানাংক বিবরণী প্রকাশ করে থাকি।

সেই অনুযায়ী আমরা আশা করছি আগামী ৩০ মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। তবে আকাশ মেঘলা থাকলে নাও দেখা যেতে পারে।

বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে ৩০ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা থাকলেও ঈদ উদযাপনের দিন নির্ধারণে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জানতে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের ওপরই নির্ভর করতে হবে বলে জানান এই আবহাওয়াবিদ।

পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ১৬ বছর পর যুবকের ১০ বছরের ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
আপনারে হাদি বানায়ে দিব— থানায় বসেই শুনলেন ডা. মাহমুদা মিতু
  • ১৬ নভেম্বর ২০২৬
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?
  • ১৬ নভেম্বর ২০২৬
সেঞ্চুরি করেই পকেট থেকে কাগজ বের করলেন লিটন, কী লেখা ছিল তা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950