আ.লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচন পেছানো নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

২০ মার্চ ২০২৫, ১১:২৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
কমফোর্ট ইরো ও ড. ইউনূস

কমফোর্ট ইরো ও ড. ইউনূস © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরো’র সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, নির্বাচনের জন্য দু’টি সময়সীমা ঠিক করা হয়েছে, এই সময়সীমা পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায়, তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অপরাধের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার আওয়ামী লীগ নেতাদেরকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর সম্ভাবনা নাকচ করেনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে, যা সরকারের নীতিগুলোকে দিক-নির্দেশনা দেবে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা এ সপ্তাহে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহর গ্রেফতারের প্রশংসা করে এটিকে শরণার্থী শিবিরে শান্তি ও স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির লক্ষণ বলে অভিহিত করেন।

তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। প্রফেসর ইউনূস উল্লেখ করেন, ঢাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা সংগ্রহে কাজ করছে। তিনি আশা করেন, আসন্ন জাতিসংঘের বিশেষ সম্মেলন রোহিঙ্গা সংকট ইস্যুটির প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে।

মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩ পাচারকারী
  • ২৮ এপ্রিল ২০২৬
হঠাৎ বন্ধ বেনাপোল-পেট্রাপোল, বিপাকে শতাধিক যাত্রী
  • ২৮ এপ্রিল ২০২৬
কারাগারে থাকা শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহ…
  • ২৮ এপ্রিল ২০২৬
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমানো বা বাতিল হয়নি
  • ২৮ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিকে ‘চ্যাংদোলা করে ক্যাম্পাস ছাড়া’…
  • ২৮ এপ্রিল ২০২৬
এনসিপির ৭ নেতাকে শোকজ
  • ২৮ এপ্রিল ২০২৬