সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক

১৭ মার্চ ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
কাজী জিনাত হক

কাজী জিনাত হক © সংগৃহীত

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিভাগের বিচারপতি কাজী জিনাত হক। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে মনোনয়ন দিয়েছেন।

সোমবার (১৭ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান পদে হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হককে মনোনয়ন প্রদান করেছেন।

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফা খাতুনের কনিষ্ঠ কন্যা বিচারপতি কাজী জিনাত হক। তিনি দুই মেয়াদে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

২০১৯ সালের ২০ অক্টোবর কাজী জিনাত হক হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬