অধ্যাপক ইউনূসকে অনারারি ডক্টরেট দেবে চীনের পিকিং ইউনিভার্সিটি

১৬ মার্চ ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM

© সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে  চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রবিবার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান  তিনি। 

শফিকুল আলম বলেন, চীন সফরে ২৯ মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বক্তব্য রাখবেন। এই বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। তিনি চীনের হাইটেক পার্কও পরিদর্শন করবেন।

তিনি বলেন, ‘চীন সফরে দেশে বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দেবেন প্রধান উপদেষ্টা। সবার কাছে গ্যাস সরবরাহ করার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। আশা করছি, দ্রুতই এ সমস্যাগুলো আর থাকবে না।’

তিনি আরও বলেন, চীনের সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্ক উন্নয়নেও কাজ করা হচ্ছে। চীন ইতোমধ্যে জানিয়েছে, তারা বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল স্থাপন করবে। প্রধান উপদেষ্টা চাইছেন, চীনের চেইন হাসপাতালগুলো বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করুক এবং জয়েন্ট ভেঞ্চারে হাসপাতাল পরিচালনা করুক।

প্রেস সচিব জানান,  চীনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, এই সফরটিকে তারা খুব গুরুত্ব দিচ্ছেন এবং তারা মনে করছেন, এ সফরে বড় ধরনের অগ্রগতি হতে পারে। চীন মনে করছে, প্রধান উপদেষ্টার এই সফরটি ৫০ বছরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

ববিতে ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রীর, সংকট ন…
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ২১ জানুয়ারি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইঙ্গিত…
  • ১৬ নভেম্বর ২০২৬
পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
  • ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950