ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

১৬ মার্চ ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM

© সংগৃহীত

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রবিবার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আহসান ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানান।

গত বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান গুতেরেস। এদিন লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন তিনি।

তৃতীয় দিনে সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটির সাথে বৈঠক করেন তিনি।

দিনব্যাপী কয়েকটি বৈঠকের পর ইফতার ও আর্লি ডিনার সেশনে যোগ দেন তিনি। এসময় বাংলাদেশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতাও প্রকাশ করেন তিনি।

ট্যাগ: জাতিসংঘ
ববিতে ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রীর, সংকট ন…
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ২১ জানুয়ারি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইঙ্গিত…
  • ১৬ নভেম্বর ২০২৬
পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
  • ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950