বাংলাদেশের চলমান সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে: গুতেরেস

১৪ মার্চ ২০২৫, ০২:৩২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৩ PM
জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস © সংগৃহীত

বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে একথা বলেন তিনি। 

পোস্টে জাতিসংঘ মহাসচিব লেখেন, বাংলাদেশে বর্তমানে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। সবার জন্য টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ সবসময় পাশে থাকবে। 

তিনি আরও লেখেন, আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানোয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান জাতিসংঘ মহাসচিব। সেখানে ড. ইউনূসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। 

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬