এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব

১৪ মার্চ ২০২৫, ০৮:২৭ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM
রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্প © সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ৪ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

আজ শুক্রবার (১৪ মার্চ) তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সেখানে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস কূটনীতিক হিসাবেও অভিজ্ঞ। জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হওয়ার আগে তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ছিলেন। ওই সময়েও তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। জাতিসংঘ মহাসচিব হিসাবে আগেও তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

আজ সকালে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুতেরেসের বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ অবশ্য দিনের বেশিরভাগ সময় অ্যান্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন। কাল জাতিসংঘ মহাসচিব সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন।

সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গাদের জন্যে আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অর্ধেকের বেশি কমে যাওয়ায় প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিবের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আগে গুতেরেসের এই সফর আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে ইতিবাচক।

এদিকে, বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিও এই সফরে ছায়া ফেলতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে জাতিসংঘ মহাসচিব কী ধরনের বার্তা দেন সেটিই এখন দেখার বিষয়।

ববিতে ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রীর, সংকট ন…
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ২১ জানুয়ারি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইঙ্গিত…
  • ১৬ নভেম্বর ২০২৬
পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
  • ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950