স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন

১৩ মার্চ ২০২৫, ১১:৪৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.)

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) © সংগৃহীত

রাজধানীর বারিধারায় ডিওএইসএসে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) বসবাস করা ভবনের একটি ইউনিটে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ভবনের ৫ম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগে। ওই ইউনিটটি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া রয়েছে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির পাঁচ তলার একটি বাইংহাউজ অফিস ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচতলায় রান্না ঘরে মূলত আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৌঁছানোর পর কোন বেগ ছাড়াই আগুন নিভে ফেলে। রাত ৭টা ২৪ মিনিটের ঘটনাস্থল ত্যাগ করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বারিধারা ডিওএইসএস এক নম্বর রোডের ১৫১ নম্বর ওই বাসাটির দ্বিতীয় তলায় বসবাস করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬