দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল

১২ মার্চ ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৬ PM
দৈনিক যায়যায়দিন

দৈনিক যায়যায়দিন © সংগৃহীত

দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে সরকার। প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে আজ বুধবার (১৩ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান ‘যায়যায়দিন’ পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগের আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নেয়।

অফিস আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে, সেখান থেকে ছাপা হচ্ছে না, কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাসিনা-ইমরানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়েছে।

ট্যাগ: মিডিয়া
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় কারাগারে অভিনেতা জাহের…
  • ৩০ জুন ২০২৬
‘ফ্রি এজেন্ট’ হয়ে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র
  • ৩০ জুন ২০২৬
গোসল শেষে বাড়ি ফিরে মায়ের রান্না করা মাংস-পোলাও খাওয়ার কথা …
  • ৩০ জুন ২০২৬
রাজধানীতে ১৯ এআই ক্যামেরা চালু, এখন পর্যন্ত মামলা দেড় হাজার
  • ৩০ জুন ২০২৬
রক্ত ঝরিয়েও থামেননি, জয়সূচক গোলের পর মায়ের বুকে সাইবারি
  • ৩০ জুন ২০২৬
বেকার যুবকদের কর্মসংস্থানে ১৬ প্রকল্পের সুখবর দিলেন ক্রীড়া …
  • ৩০ জুন ২০২৬