প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

১০ মার্চ ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৩ PM
অধ্যাপক এম আমিনুল ইসলাম

অধ্যাপক এম আমিনুল ইসলাম © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আমিনুল ইসলাম নিজেই।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার তাগাদা দিচ্ছিল পদত‍্যাগ করতে। তাই আজ দুপুর ২ টার দিকে আমার পিএসের মাধ্যম‍ে পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবে কাছে পাঠিয়েছি।’

উপদেষ্টা পরিষদে গত প্রায় সাত মাসে কয়েক দফায় রদবদল ও নতুন নিয়োগ হয়েছে। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারে এখন উপদেষ্টা ২৩ জন।

এর আগে গত নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারী স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করছেন। এই তিনজনের মধ্যে শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬