অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

১০ মার্চ ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৩ PM
নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক 

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক  © টিডিসি

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা সাড়ে ১১টায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। 

এ সময় সারাহ কুকের সঙ্গে বৈঠকে হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চবির ‘বি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

সারাহ কুক বলেন, তারা আলোচনার উদ্দেশ্যে এসেছিলেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবগত হয়েছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট প্রত্যাশা করে। যে কোনো ধরনের সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য বলেও জানান তিনি।

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬