বাংলাদেশ হাই-টেক পার্ক © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪টি পদে মোট ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
সম্প্রতি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার: পদসংখ্যা ২টি, গ্রেড-৯
সহকারী পরিচালক (প্রশাসন): পদসংখ্যা ১টি, গ্রেড-৯
সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট): পদসংখ্যা ১টি, গ্রেড-৯
সহকারী পরিচালক (বিনিয়োগ): পদসংখ্যা ১টি, গ্রেড-৯
সহকারী পরিচালক: পদসংখ্যা ৯টি, গ্রেড-৯
সহকারী প্রকৌশলী (ই/এম): পদসংখ্যা ১০টি, গ্রেড-৯
সহকারী প্রকৌশলী (সিভিল): পদসংখ্যা ১টি, গ্রেড-৯
রিসার্চ অফিসার: পদসংখ্যা ১টি, গ্রেড-৯
জনসংযোগ কর্মকর্তা: পদসংখ্যা ১টি, গ্রেড-৯
সহকারী প্রোগ্রামার: পদসংখ্যা ৮টি, গ্রেড-৯
উপ-সহকারী প্রকৌশলী (ই/এম): পদসংখ্যা ১টি, গ্রেড-১০
উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): পদসংখ্যা ২টি, গ্রেড-১০
প্রশাসনিক কর্মকর্তা: পদসংখ্যা ১টি, গ্রেড-১০
উপ-সহকারী পরিচালক: পদসংখ্যা ৩টি, গ্রেড-১০
সব মিলিয়ে উল্লিখিত ১৪ পদে মোট ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে ৩০ আগস্ট ২০২৬ সকাল ৯টা থেকে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
আরও দেখুন: জাতীয় ৪ নেতার মুরাল অপসারণ, ইউএনও দায় চাপালেন মৃত মুক্তিযোদ্ধার ওপর
বয়সসীমা: সরাসরি নিয়োগের ক্ষেত্রে ১৮ আগস্ট ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত প্রযোজ্য হবে।
আবেদনের বিস্তারিত: নিয়োগসংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন ফি, অন্যান্য শর্ত ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইট ও টেলিটক পোর্টালে পাওয়া যাবে।
ঠিকানা: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।
সূত্র: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি।