ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ৭ পদে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

০৫ আগস্ট ২০২৬, ০৬:৪২ PM
সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগে আবেদন চলছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে

সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার নিয়োগে আবেদন চলছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটি ৮ম গ্রেডে 'সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার' পদে ৭ কর্মী নিয়োগে ২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড;

পদের নাম: সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ৭টি;

বেসিক বেতন: ৩৯,০০০ টাকা;

আরও পড়ুন: বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ঢাকায় বসবাসকারীদের জন্য ৬০ শতাংশ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বসবাসকারীদের জন্য ৫০ শতাংশ বাড়ি ভাড়া, দুইটি অনুষ্ঠান ভাতা, নববর্ষ ভাতা ২০ শতাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনসুরেন্স, ছুটি নগদীকরণ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে;

আবেদনের যোগ্যতা—

*ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি/ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

*কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৮৫, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (২ আগস্ট ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ডিপিডিসির অফিশিয়াল ওয়েবসাইট

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়
  • ০৫ আগস্ট ২০২৬
বুয়েটে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫, আবেদন ১৭ আগস্ট…
  • ০৫ আগস্ট ২০২৬
আল-বেরুনী হলে ছাত্রলীগ কর্মী আটক, ছেড়ে দিতে জাকসু ভিপির তদ…
  • ০৫ আগস্ট ২০২৬
আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হেলমেট বাহিনী তৈরি হবেনা: যবিপ…
  • ০৫ আগস্ট ২০২৬
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকে…
  • ০৫ আগস্ট ২০২৬