ছয় মাসে ৫ লাখ জনবল নিয়োগের চিন্তা সরকারের

১১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ AM
ছয় মাসে ৫ লাখ জনবল নিয়োগের উদ্যোগ

ছয় মাসে ৫ লাখ জনবল নিয়োগের উদ্যোগ © ফাইল ছবি

আগামী ছয় মাসের মধ্যে পাঁচ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং মন্ত্রিপরিষদ বিভাগ।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিয়োগ সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। চলতি কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ দেবে পিএসসি, আর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সমন্বয় করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে সাড়ে ৮ কোটি টাকা। এর মধ্যে চলতি অর্থবছরের শেষ চার মাসে এবং পরবর্তী অর্থবছরের শুরুতে ব্যয় ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে সব শ্রেণি মিলিয়ে প্রায় ১৪ লাখ ৫০ হাজারের বেশি সরকারি কর্মচারী কর্মরত আছেন। এর বিপরীতে প্রায় ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে শূন্য পদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, আইনি জটিলতা এবং প্রশাসনিক ধীরগতির কারণে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা রয়েছে। তবে সরকার বলছে, স্বচ্ছতা ও দ্রুততার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬