সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ

১১ জানুয়ারি ২০২৬, ১১:০৩ AM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০১ PM
বিক্ষোভ নিয়োগপ্রত্যাশীদের

বিক্ষোভ নিয়োগপ্রত্যাশীদের © সংগৃহীত

প্রশ্নফাঁসের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ করছেন নিয়োগপ্রত্যাশীরা।

আজ রবিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মিরপুরের অধিদপ্তরের প্রধান ফটকে এই কর্মসূচি পালন করছেন তারা। এ সময় নানা স্লোগান দিতে দেখা গেছে তাদের।

জানা গেছে, ‘প্রশ্নফাঁস ও ডিভাইস পার্টির বিরুদ্ধে আমরা’ শীর্ষক ৫ দফা দাবি নিয়ে নিয়োগপ্রত্যাশীরা এই বিক্ষোভ করছেন। এ সময় তাদের হাতে ছিল ‘প্রশ্ন ফাঁস চলবে না, চলবে না; প্রশ্ন ফাঁসকারীদের। লজ্জা নেই? প্রশ্ন ফাঁস হটাও শিক্ষা রক্ষা করো; মেধাবীরা বঞ্চিত কেন? পরিশ্রমের মর্যাদা নেই’ প্রভৃতি লেখা সংবলিত প্ল্যাকার্ড।

তাদের দাবির মধ্যে রয়েছে-সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে; সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চ্যাকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে; একটি স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে এবং তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে এবং একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে; যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনোভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না; যদি কোন কারণে প্রশ্নফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং প্রশ্ন প্রণয়নকারী প্রতিষ্ঠান প্রধানকে স্বেচ্ছায় ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬