বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি, আবেদন ডাকযোগে

১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ PM
গাড়িচালক নিয়োগে আবেদন চলছে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে

গাড়িচালক নিয়োগে আবেদন চলছে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রতিষ্ঠানটির অধীন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় রাজস্ব খাতভুক্ত ১৬তম গ্রেডে ‘গাড়িচালক’ পদে ২ কর্মচারী নিয়োগে ১৫ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারির মধ্যে সরকারি ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্থানীয় সরকার বিভাগ (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়);

পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ২টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, সময় বাড়ল আবেদনের

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: বরিশাল;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২০ জানুয়ারি ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*বিআরটিএর বৈধ লাইসেন্স থাকতে হবে;

*হালকা, ক্ষেত্রবিশেষে ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, পদ ১৮৮, আবেদন শুরু ১০ ডিসেম্বর

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বা বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ৩০৭ নম্বর কক্ষ থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

পরিচালক, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল বরাবর সরকারি ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে; 

আবেদনের শেষ সময়: আগামী ২০ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: স্থানীয় সরকার বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬