ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চাকরি, পদ ৬২, আবেদন অনলাইনে

১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ PM
৬ পদে ৬২ কর্মী নিয়োগে আবেদন চলছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে

৬ পদে ৬২ কর্মী নিয়োগে আবেদন চলছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। প্রতিষ্ঠানটি ১৪ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ৬২ কর্মী নিয়োগে ১৪ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি;

১. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি ও কম্পিউটার চালনায় দক্ষতা অথবা গ্রন্থাগারবিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, পদ ১৮৮, আবেদন শুরু ১০ ডিসেম্বর

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১৭টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৪৫, আবেদন শুরু ১০ ডিসেম্বর

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

৪. পদের নাম: ওয়ার্ডমাস্টার;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি, আবেদন শেষ ৩১ ডিসেম্বর

৫. পদের নাম: টেলিফোন অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

৬. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৩৬টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসিতে বড় নিয়োগ, পদ ১৩৭, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ) সব পদে ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির অফিশিয়াল ওয়েবসাইট

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬