কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন চাকরি, পদ ১২

২৮ জুলাই ২০২৫, ০৮:২৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৫০ PM
ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেবে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেবে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি জেলার অধীন ইউনিয়ন পরিষদে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউনিয়ন পরিষদ সচিব)’ পদে ১২ কর্মী নিয়োগে ২০ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কক্সবাজারে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার;

পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউনিয়ন পরিষদ সচিব);

পদসংখ্যা: ১২টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩১ জুলাই ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬