নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে চাকরি, আবেদন অনলাইনে

০৫ মে ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৭ PM
৩ পদে ৯ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

৩ পদে ৯ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে ৩ পদে ৯ কর্মী নিয়োগে ২৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ;

১. পদের নাম: খাদ্য বিশ্লেষক;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে চাকরি, পদ ৮৬

২. পদের নাম: নিরাপদ খাদ্য অফিসার;

পদসংখ্যা: ৭টি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: সরকারি বিমা প্রতিষ্ঠানে চাকরি, পদ ৫৪০

৩. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: বাণিজ্য, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং বা ব্যাংকিংয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৫৫

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সব পদের জন্য সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৭ মে ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬