পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

০৫ মে ২০২৫, ০৬:৩৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৭ PM
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর © সংগৃহীত

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৯ মে থেকে এ পরীক্ষা শুরু হবে। অধিদপ্তরের যুগ্ম পরিচালক অধ্যাপক খন্দকার মাহফুজুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ৯ মে (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

অপরদিকে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, রেকর্ডকিপার, স্টোরকিপার, ফটোকপি অপারেটর, গাড়িচালক ও নিরাপত্তাপ্রহরী পদের লিখিত পরীক্ষা ২৩ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রবেশপত্র পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। কেন্দ্রের নাম ও ঠিকানা প্রবেশপত্রে উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনা প্রার্থীদের নিজ নিজ মোবাইল নম্বরে টেলিটক বাংলাদেশ লিমিটেডের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

লিখিত পরীক্ষার সময়সূচি সম্পর্কিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬