স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি, পদ ৪৬, আবেদন আগামীকালের মধ্যেই

২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩১ PM
৫ ক্যাটাগরির পদে ৪৬ কর্মী নিয়োগ আবেদন চলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে

৫ ক্যাটাগরির পদে ৪৬ কর্মী নিয়োগ আবেদন চলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। প্রতিষ্ঠানটি সংশোধিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৫ ক্যাটাগরির পদে ৪৬ কর্মী নিয়োগ দেবে। আবেদন ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে—চলবে ৩০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়;

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলা ৪৫ শব্দসহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ ও বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৪

২. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে;

৩. পদের নাম: ক্যাশিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১৬টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দসহ কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: সরকারি ৬ ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৬০৮

৫. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২০টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। তবে, স্বাস্থ্য শিক্ষা বিভাগের গত ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ/০৩ জুন ২০২৪ তারিখের ৫৯.০০.০০০০.১০৪. ১১.০০১.২৩.৭৯৬ নম্বর স্মারকে জারিকৃত (০৭ জুন-২০২৪ তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যেসব প্রার্থী আগে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, তাদের প্রার্থিতা বহাল থাকবে;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

অবৈধভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতা বহিষ্কার
  • ১২ মার্চ ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে
  • ১২ মার্চ ২০২৬
স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করায় র‍্যাবের ওপর হামলা,…
  • ১২ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার নামে যশোরে সক্রিয় প্রতারকচক্র
  • ১২ মার্চ ২০২৬
গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩
  • ১২ মার্চ ২০২৬
ঢাবির এফ রহমান হল সংসদের উদ্যোগে সম্প্রীতির সেহেরি ভোজ
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081