পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন এইচএসসি পাসেই

২০ এপ্রিল ২০২৫, ১২:১৬ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১০ PM
 ৪ পদে ১২ কর্মী নিয়োগে নেবে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি

৪ পদে ১২ কর্মী নিয়োগে নেবে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি ৪ পদে ১২ কর্মী নিয়োগে ১৬ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মে তারিখের মধ্যে নির্ধারিত ফরম পূরণের পর ডাক বা কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, লক্ষ্মীপুর;

১. পদের নাম: সহকারী ক্যাশিয়ার;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১৮,৩০০-৪৬,২৪০ টাকাসহ অন্যান্য ভাতা;

২. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৮,৩০০-৪৬,২৪০ টাকাসহ অন্যান্য ভাতা;

আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৪

৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১৫,৫০০-৩৯,১৭০ টাকাসহ অন্যান্য ভাতা;

৪. পদের নাম: মালি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৪,৭০০-৩৭,১৫০ টাকাসহ অন্যান্য ভাতা;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: লক্ষ্মীপুর;

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৫ মে ২০২৫ তারিখ), বয়স প্রমাণের ক্ষেত্রে জন্মনিবন্ধন অথবা এসএসসি/সমমানের পরীক্ষায় পাসের সনদ বিবেচিত হবে;

আবেদনপত্র সংগ্রহ করবেন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন;

আবেদন ফি—

জেনারেল ম্যানেজার, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, লক্ষ্মীপুর এর অনুকূলে ১-২ নম্বর পদের জন্য ১০০ এবং ৩-৪ নম্বর পদের জন্য ৫০ টাকা পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

জেনারেল ম্যানেজার, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, লক্ষ্মীপুর ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৫ মে ২০২৫ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন;

আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিশিয়াল ওয়েবসাইট

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬